বাংলাদেশের অর্থনীতি
বাংলাদেশের সামনে তিন চ্যালেঞ্জ: আইএমএফের সতর্কবার্তা
বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা, উচ্চ সরকারি ঋণ, মূল্যস্ফীতি, জ্বালানির মূল্যবৃদ্ধি ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে কর্মসংস্থানের পরিবর্তন—এসব চ্যালেঞ্জ মোকাবিলার আহ্বানের মধ্য দিয়ে শেষ হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভা। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ১২ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠিত এ সভায় বাংলাদেশের জন্য রাজস্ব আয় বাড়ানো, জ্বালানি ভর্তুকির চাপ নিয়ন্ত্রণ এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টির বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে। এসব ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি পর্যালোচনায় কয়েক সপ্তাহের মধ্যে আইএমএফ ও বাংলাদেশের প্রতিনিধিদের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।
দুই মাসে বিদেশি ঋণ পরিশোধ ৬৯ কোটি ৮৯ লাখ ডলার
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে বাংলাদেশ বিদেশি ঋণ পরিশোধ করেছে ৬৯ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৮ হাজার ৬২৬ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এবার ঋণ পরিশোধ বেড়েছে ৩ কোটি ১৮ লাখ ১০ হাজার ডলার।
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি করার লক্ষ্য- স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এই লক্ষ্য কোনো স্লোগান নয়; রপ্তানি বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ ও আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করার মাধ্যমে তা বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।