বাংলাদেশি নাগরিক
সৌদি আরবে ৬ মাসে ১০৮ জনের মৃত্যুদণ্ড, তালিকায় বাংলাদেশিরাও
সৌদি আরবে ২০২৬ সালের প্রথম ছয় মাসে অন্তত ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাঁদের মধ্যে ৫৯ জন বিদেশি নাগরিক, যাঁদের মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন। ইউরোপীয় সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের (ইএসওএইচআর) পরিসংখ্যান অনুযায়ী, এ সময়ে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে মাদক-সংশ্লিষ্ট অপরাধে। সম্প্রতি পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশিরও মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি কর্তৃপক্ষ। তবে ওই দুই ব্যক্তি প্রথম ছয় মাসের পরিসংখ্যানে অন্তর্ভুক্ত নন।
কলকাতার আবাসিক হোটেলে আগুন, বাংলাদেশি নিহত ৯: পুলিশ
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিউমার্কেটের কাছে একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ নয়জন নিহত হয়েছেন। নিহত সবাই বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে কলকাতা পুলিশ। এ ঘটনায় আরও আটজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাকিমপুর সীমান্তে আটক পাঁচ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
ভারতের হাকিমপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করা পাঁচ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।