সর্বশেষ

বরিশাল সংবাদ

'সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যু পেশাগত সংকটেরই বহিঃপ্রকাশ'

বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির অনাকাঙ্ক্ষিত মৃত্যু গণমাধ্যমকর্মীদের পেশাগত অনিরাপত্তা ও চরম আর্থিক সংকটের বিষয়টিই সামনে এনেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন। প্রয়াত এই সাংবাদিকের শোকার্ত পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের কাছে পেশাদারিত্বের মর্যাদা রক্ষা এবং ওয়েজবোর্ড বাস্তবায়নের ওপর জোর দেন।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
টানা বর্ষণে বেহাল ঢাকা-বরিশাল মহাসড়ক, চরম ভোগান্তি

কয়েক সপ্তাহের টানা বর্ষণে দেশের দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মহাসড়কটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় খানাখন্দ ও বিপজ্জনক গর্ত, যার ফলে চরম দুর্ভোগের মুখে পড়েছেন সাধারণ যাত্রী ও যানবাহন চালকেরা। পিচ-পাথর উঠে গিয়ে সড়কটি এখন দুর্ঘটনার অন্যতম ঝুঁকিপূর্ণ জোনে পরিণত হয়েছে।

বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবি

বরিশাল সদর উপজেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবি জানিয়েছেন দলটির একাংশের নেতারা। শনিবার বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারা অভিযোগ করেন, নতুন কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে বিতর্কিত, দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত ও আওয়ামী লীগের ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন কমিটির আহ্বায়ক নুরুল আমিন।