ফুটপাত দখল
দখল-চাঁদাবাজির জাল ভাঙতে কঠোর ডিএনসিসি, চলবে উচ্ছেদ অভিযান
রাজধানীর ফুটপাত দখল, অবৈধ বাণিজ্য ও চাঁদাবাজির অভিযোগের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মিরপুর-১০-এ উচ্ছেদ অভিযানে হামলার পর প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন জানিয়েছেন, ফুটপাত দখলমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে এবং উচ্ছেদে বাধা, হামলা বা পুনরায় দখলের চেষ্টা হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুমারখালী পৌরবাজারে যানজট ও ফুটপাত দখলে চরম দুর্ভোগ
পবিত্র রমজান ও ঈদুল ফিতরের মুখে কুষ্টিয়ার কুমারখালী পৌরবাজারে জনসমাগম দিন দিন বাড়ছে। তবে বাজারে প্রবেশের প্রধান সড়ক এখন কার্যত চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। ফুটপাতের অস্থায়ী দোকানগুলো স্থায়ী আকার ধারন করেছে, আর বেপরোয়া ভ্যান ও বিভিন্ন যানবাহনের দখলে সাধারণ পথচারীরা ধীরগতিতে চলতে বাধ্য হচ্ছেন।