সর্বশেষ

পদত্যাগ

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ, প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২০ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
গোপালগঞ্জে আবারও একযোগে পদত্যাগ করলেন ১৫ আওয়ামী লীগ নেতা

গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে একযোগে পদত্যাগ করেছেন আওয়ামী লীগের ১৫ জন নেতাকর্মী। বৃহস্পতিবার রাতে উপজেলার কমলাপুর খন্দকার বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন। ব্যক্তিগত ও সামাজিক কারণ দেখিয়ে দলটির প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়িয়েছেন তারা।

রাষ্ট্রপতির পদত্যাগের প্রস্তুতি: আজই আসতে পারে ঘোষণা 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে একাধিক সূত্র জানিয়েছে। পারিবারিক সূত্রের দাবি, শুক্রবার বিকেলে তিনি পদত্যাগ করতে পারেন। তবে বিশেষ কোনো কারণে তা সম্ভব না হলে শনিবারও আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সও একাধিক সূত্রের বরাতে রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্তের তথ্য প্রকাশ করেছে। যদিও এ বিষয়ে এখনো রাষ্ট্রপতি কার্যালয় বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের কোনো তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে আলোচনার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রপতি চাইলে সংবিধান অনুযায়ী পদত্যাগ করতে পারেন। তবে এ বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য বা আনুষ্ঠানিক পদক্ষেপ নেই বলেও তিনি স্পষ্ট করেছেন।

পদত্যাগের এক মাস পরও রাঙামাটিতে ফিরেই সংবর্ধিত সাবেক মন্ত্রী

পদত্যাগের প্রায় এক মাস পর নিজ নির্বাচনী এলাকা রাঙামাটিতে ফিরে সংবর্ধনা পেয়েছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও বিএনপি নেতা অ্যাডভোকেট দীপেন দেওয়ান এমপি। বুধবার দুপুরে তিনি নিজ এলাকায় পৌঁছালে দলীয় নেতা-কর্মীরা মিছিল, স্লোগান ও ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন।

১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ১৭ জন আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৩ জুন) তাঁদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পদত্যাগকারীদের মধ্যে ১০ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল রয়েছেন। তবে তাঁদের পদত্যাগের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।