নেপাল বন্যা
নেপালে শুরু গণকবর: লাশ শনাক্তে ‘মর্মান্তিক’ পদ্ধতি অবলম্বন!
নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর মরদেহ উদ্ধারের কাজ এখনো চলছে। নদীর তীর, কাদা ও ধ্বংসস্তূপ থেকে একের পর এক মরদেহ মিলছে। অনেক মরদেহ বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। মর্গগুলোতে জায়গা না থাকায় কোথাও কোথাও গণকবর দেওয়া শুরু হয়েছে। স্বজনদের সহায়তায় মরদেহ শনাক্তে ছবি দেখানোর পাশাপাশি ডিএনএ নমুনাও সংগ্রহ করা হচ্ছে।
নেপালে বন্যায় ৩১ মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক, বাঙালি আছে কিনা জানা যায়নি
নেপালের তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে পৌঁছেছে।স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় ৩১ জন নিহতের তথ্য জানিয়েছে বিবিসি। এ ঘটনায় ১০৫ ভারতীয়সহ ৩৮৪ পর্যটক ও ভ্রমণকারী নিখোঁজ রয়েছেন। বুধবার সকালে ভোতেকোশি নদীতে হঠাৎ পানি বেড়ে রসুয়া জেলার তিমুরে ও সায়াফ্রুবেসি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।