নির্বাচন কমিশন
৬ জুনের মধ্যে ইউপি নির্বাচন শেষ করার পরিকল্পনা: ইসি
আগামী বছরের ৬ জুনের মধ্যে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার বিষয়ে আন্তমন্ত্রণালয় বৈঠকে ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তবে ভোট শুরুর নির্দিষ্ট সময় এখনো চূড়ান্ত হয়নি। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার কাছ থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে কমিশন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
ছবি ছাড়া এনআইডি তৈরির সুযোগ নেই: হাইকোর্ট
ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির সুযোগ নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে আগে জারি করা রুল খারিজ করে বুধবার এ রায় দেন বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
স্থানীয় নির্বাচনে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি
আসন্ন স্থানীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের ক্ষেত্রে পুলিশকে নির্বাচন কমিশন কোনো বেআইনি নির্দেশনা দেবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচন অনুষ্ঠানে কমিশনের পাশাপাশি পুলিশেরও সাংবিধানিক ও আইনি দায়িত্ব রয়েছে।
ইউপি নির্বাচন হবে উপজেলাভিত্তিক, কয়েক ধাপে: ইসি সচিব
সারাদেশে স্থানীয় সরকার নির্বাচন কয়েক ধাপে আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে মোট কয়টি ধাপে নির্বাচন হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হবে উপজেলাভিত্তিক—একটি উপজেলার সব ইউনিয়নে একই সময়ে ভোট নেওয়ার পরিকল্পনা করছে ইসি।
ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ ৭ সেপ্টেম্বর পর্যন্ত
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আবেদন জমা দেওয়ার শেষ সময় ৭ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
চূড়ান্ত ভোটার তালিকায় দেশে ভোটার ১২ কোটি ৮৭ লাখ
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। হালনাগাদে ভোটার বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন।