সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান

আসামিদের সম্পদ জব্দ ও জুলাই যোদ্ধাদের বিতরণের নির্দেশ কোর্টের

জুলাই ২০২৪-এর মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া পলাতক সাত আসামির মধ্যে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ছাড়া বাকি পাঁচ আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তির ৫০ শতাংশ জব্দের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জব্দ করা সম্পদ জুলাই আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের মধ্যে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে এনসিপির নেতারা

রাজধানীতে স্থাপিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার সকালে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে তিনি জাদুঘরটি ঘুরে দেখেন।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’

৫ আগস্ট ২০২৬ জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরাচারী সরকার প্রধান শেখ হাসিনা দেশ থেকে পলায়নের দুই বছর পূর্তি পালিত হচ্ছলি তখন প্রতিবেশী রাষ্ট্র ভারতের রাজধানী দিল্লিতে শেখ হাসিনার গণমাধ্যমে ভার্চূয়েল বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা-পর্যালোচনা। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণমাধ্যমে ভার্চ্যুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণের সঙ্গে ভারত সরকারের কোনও সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে নয়াদিল্লি। ৫ আগস্টে নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে শেখ হাসিনা মূলত রাজনৈতিক উপস্থিতি জানান দেওয়ার এবং দলের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করেছেন বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন।

শেখ হাসিনা আধিপত্যবাদী শক্তির হাতের পুতুল: এমরান সালেহ প্রিন্স

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও আওয়ামী লীগকে আধিপত্যবাদী শক্তির তুরুপের তাস এবং হাতের পুতুল বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ময়মনসিংহের ধোবাউড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ভারতে বসে হাসিনাকে সাংবাদিক বৈঠক করতে দিয়ে দেশের মানুষের অনুভূতিতে আঘাত করা হয়েছে।

রাজপথের পাশাপাশি অ্যালগরিদমেও চলছে রাজনৈতিক লড়াই

বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী এমন এক সময়ে পালন করছে, যখন রাজনৈতিক আন্দোলনের চিত্র ও চরিত্র দ্রুত বদলে যাচ্ছে। একসময় জনসমুদ্রভরা মিছিল বা সমাবেশ ছিল রাজনৈতিক শক্তির প্রধান প্রতীক। এখন সেই জায়গায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে একটি স্মার্টফোন। কারণ একটি ভিডিও, লাইভ সম্প্রচার বা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো পোস্ট মুহূর্তেই লাখো মানুষের কাছে পৌঁছে যায় এবং ঘটনাস্থলে উপস্থিত না থেকেও মানুষ আন্দোলনের অংশীদার হয়ে ওঠে।

আজ থেকে সবার জন্য খুলল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর

দীর্ঘদিনের প্রস্তুতির পর বৃহস্পতিবার থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। আন্দোলনের ইতিহাস, শহীদ ও আহতদের স্মৃতি, আলোকচিত্র, ভিডিও, দলিল এবং বিভিন্ন ব্যক্তিগত স্মারক নিয়ে সাজানো এই জাদুঘরে আপাতত প্রতিদিন সর্বোচ্চ ৯০০ জন দর্শনার্থী প্রবেশের সুযোগ পাবেন। উদ্বোধনের পর প্রথম দিনের টিকিট আগেই বিক্রি হয়ে গেছে।