জাজিরা
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহতদের মধ্যে ৫ জনের বাড়ি শরীয়তপুরে
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শরীয়তপুরের জাজিরা উপজেলার ৫ ব্যবসায়ী নিহত হয়েছেন। রাজশাহীতে ব্যবসায়িক কাজে যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, নিহত ১
শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ভয়াবহ হামলায় মান্নান সরদার নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন। সংঘর্ষে ককটেলের আঘাতে একজনের হাত বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে।
জাজিরায় ভোররাতে বোমা বিস্ফোরণ, উড়ে গেল বসতঘর- নিহত ১
শরীয়তপুরের জাজিরা উপজেলায় বোমা বিস্ফোরণের ঘটনায় একটি বসতঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় সোহান নামের এক যুবকের মৃত্যু হয়েছে।