সর্বশেষ

চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের ১০ কনটেইনার তামাক আটক

চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আমদানি করা ১০টি কনটেইনারে থাকা ১৫০ মেট্রিক টন কাঁচা তামাক আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সংস্থাটির তথ্য অনুযায়ী, বন্ড সুবিধায় আমদানি করা এই তামাক দিয়ে প্রায় ২১ কোটি ৪৩ লাখ শলাকা প্রিমিয়াম সিগারেট উৎপাদন সম্ভব, যার সম্ভাব্য খুচরা বাজারমূল্য প্রায় ৪৯৪ কোটি টাকা। প্রাথমিক পর্যালোচনায় চালানটির ঘোষিত আমদানি মূল্যে অসংগতি পাওয়া গেছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল খালাস শুরু, আতঙ্কের কারণ নেই: বন্দর কর্তৃপক্ষ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেলবাহী জাহাজ থেকে তেল খালাস কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১১ মার্চ) আরও ছয়টি জাহাজ থেকে জ্বালানি তেল খালাস শুরু করা হয়েছে। এর আগে আরও ১৮টি জাহাজ থেকে জ্বালানি তেল খালাস করা হয়েছে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী ট্যাংকার, আসছে আরও চারটি

সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ২০৪ টন ডিজেল নিয়ে ‘শিউ চি’ নামের একটি ট্যাংকার চট্টগ্রাম বন্দর জলসীমায় পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর ১০ দিন পর সোমবার (৯ মার্চ) প্রথম ডিজেলবাহী এই ট্যাংকারটি বন্দরে পৌঁছায় বলে বন্দর সূত্রে জানা গেছে। বর্তমানে ট্যাংকারটি কুতুবদিয়ার কাছে নোঙর করে আছে।

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, ভয়াবহ ক্ষতির মুখে অর্থনীতি

শ্রমিক-কর্মচারীদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কার্যত অচল হয়ে পড়েছে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর। গত দুই দিন ধরে বন্দর থেকে একটি কনটেইনারও খালাস হয়নি। জাহাজে কনটেইনার ওঠানামার কার্যক্রমও সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে বন্দর জেটিতে ভিড়ছে না নতুন জাহাজ, আটকে আছে শতাধিক পণ্যবাহী জাহাজ।

রম‍্য কথাচট্টগ্রাম বন্দর: জাহাজ ভাসে, ভাগ যায় উপরে

গভীর সমুদ্রে তখনও ‘গুপ্তধনের জাহাজ’, আর ডাঙায় তখন ‘গুপ্তচোরের নাটক’। পেঁয়াজের দামে সাধারণ মানুষের চোখে পানি, কিন্তু বন্দর–বাণিজ্য-সিন্ডিকেটের চোখে শুধু টাকা আর টাকা। দোজখের আঁচ তখন বাজারে, আর স্বর্গের হাওয়া বইছিল জাহাজের কেবিনে।

চট্টগ্রাম বন্দর পরিচালনায় ৬ মাসের জন্য দায়িত্ব পাচ্ছে নৌবাহিনী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় সাইফ পাওয়ারটেকের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় আগামী ৬ মাসের জন্য বন্দরের পরিচালনার দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী।