গণমাধ্যম
গণমাধ্যমকে লক্ষ্য করে সাইবার আইন করা উদ্দেশ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণমাধ্যমকে লক্ষ্য করে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন-২০২৬ করা সরকারের উদ্দেশ্য নয়। কোনো সাংবাদিক যেন এই আইনের অপপ্রয়োগের শিকার না হন, সে বিষয়টি নিশ্চিত করতে প্রয়োজনীয় সুরক্ষা ও সংরক্ষণমূলক ধারা রাখার প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে স্বাধীন গণমাধ্যম, সাংবাদিকতার পরিবেশ এবং সরকারের কার্যক্রম তুলে ধরার বিষয়ে আলোচনা হয়।
সমাজ ও গণতন্ত্রের স্বার্থে গণমাধ্যমকে টিকিয়ে রাখতে রাষ্ট্রীয় সহায়তা প্রয়োজন: তথ্যমন্ত্রী
গণতান্ত্রিক সমাজব্যবস্থাকে শক্তিশালী করতে এবং জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে গণমাধ্যম ও এর উদ্যোক্তাদের নিরাপদ রাখা জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, প্রয়োজনে রাষ্ট্রীয় ভর্তুকির মাধ্যমে হলেও গণমাধ্যমশিল্পকে টিকিয়ে রাখতে হবে, কারণ একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমই সমাজ ও সভ্যতার অগ্রগতির অন্যতম ভিত্তি।
কক্সবাজারে টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
কক্সবাজারের টেলিভিশন সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিক সাংবাদিকতা চর্চা এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজারের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংবাদিকদের ঐক্য, পেশাগত উন্নয়ন এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করা হয়।
শক্তিশালী গণমাধ্যমই গণতন্ত্রকে শক্তিশালী করে : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ভালো কাজের প্রশংসা এবং অনিয়ম-দুর্নীতির সমালোচনা—দুটিই সাংবাদিকতার গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাঁর ভাষায়, শক্তিশালী গণমাধ্যমই গণতন্ত্রকে শক্তিশালী করে।
গ্রিন টিভির নির্বাহী পরিচালক হলেন আলম রায়হান
দেশের গণমাধ্যম অঙ্গনের পরিচিত মুখ ও অভিজ্ঞ সাংবাদিক আলম রায়হান গ্রিন টিভির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সংবাদ সম্পাদনা, সম্প্রচার ব্যবস্থাপনা ও মিডিয়া প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে তিনি প্রতিষ্ঠানটির কৌশলগত ও প্রশাসনিক কার্যক্রমে নেতৃত্ব দেবেন।