কৃষি বিপণন অধিদপ্তর
রাজবাড়ীতে খাদ্য উদ্যোক্তাদের ফুট কার্ট ও কাভার্ড ভ্যান বিতরণ
ক্ষুদ্র পরিসরে খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে উদ্যোক্তাদের উৎসাহিত করতে রাজবাড়ীতে দুই উদ্যোক্তার মধ্যে ফুট কার্ট ভ্যান ও ডেলিভারি কাভার্ড ভ্যান বিতরণ করা হয়েছে। কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে এসিএপি (রেইনস) প্রকল্পের আওতায় এসব যানবাহন দেওয়া হয়।