সর্বশেষ

সারাদেশ

রাজবাড়ীতে কৃষি উদ্যোক্তাকে পাওয়ার টিলার ও মাড়াইকল প্রদান

সাজিদ হোসেন, রাজবাড়ী
সাজিদ হোসেন, রাজবাড়ী

শুক্রবার, ২৬ জুন, ২০২৬ ৫:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজবাড়ীর পাংশা উপজেলার এক কৃষি উদ্যোক্তাকে কৃষি যান্ত্রিকীকরণ ও কৃষি প্রক্রিয়াকরণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে একটি পাওয়ার টিলার ও একটি মাড়াইকল মেশিন প্রদান করেছে কৃষি বিপণন অধিদপ্তর। ৫০ শতাংশ ম্যাচিং গ্রান্ট সহায়তায় দেওয়া এ উদ্যোগের ফলে স্থানীয় কৃষকেরা স্বল্প খরচে আধুনিক কৃষি সেবা পাওয়ার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

কৃষি খাতে যান্ত্রিকীকরণ, কৃষি প্রক্রিয়াকরণ সম্প্রসারণ এবং উদ্যোক্তা উন্নয়নের লক্ষ্যে কৃষি বিপণন অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের বাস্তবায়নাধীন SACP (RAINS) প্রকল্পের আওতায় পাংশা উপজেলার কৃষি উদ্যোক্তা শামসুল হাসান মিয়াকে একটি পাওয়ার টিলার ও একটি মাড়াইকল মেশিন প্রদান করা হয়েছে।

কৃষি বিপণন অধিদপ্তর জানিয়েছে, ৫০ শতাংশ ম্যাচিং গ্রান্ট সহায়তায় দেওয়া এই কৃষিযন্ত্র স্থানীয় কৃষকদের জমি চাষ ও ফসল মাড়াই কার্যক্রমকে আরও সহজ ও সাশ্রয়ী করবে। এর ফলে কৃষি উৎপাদন ব্যয় কমবে, সময় সাশ্রয় হবে এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়বে।

জেলা কৃষি বিপণন কর্মকর্তা নাঈম আহম্মেদ বলেন, SACP (RAINS) প্রকল্পের মাধ্যমে কৃষি উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। কৃষি যান্ত্রিকীকরণ ও প্রক্রিয়াকরণ কার্যক্রম সম্প্রসারণের ফলে কৃষকের উৎপাদন ব্যয় হ্রাস পায়, ফসলের অপচয় কমে এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সহায়তা করে।

তিনি আরও বলেন, কৃষি উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে কৃষি খাতকে আরও লাভজনক ও টেকসই করে গড়ে তোলাই প্রকল্পটির অন্যতম উদ্দেশ্য।

সহায়তা পাওয়া উদ্যোক্তা শামসুল হাসান মিয়া বলেন, এই সহায়তা তাঁর কৃষি সেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাওয়ার টিলার ও মাড়াইকল ব্যবহারের মাধ্যমে এলাকার কৃষকদের দ্রুত ও উন্নতমানের সেবা দেওয়া সম্ভব হবে।

কৃষি বিপণন অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, কৃষি উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি, কৃষিপণ্যের মূল্য সংযোজন, বাজারজাতকরণ উন্নয়ন এবং কৃষি যান্ত্রিকীকরণে সহায়তা প্রদানের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে SACP (RAINS) প্রকল্পের কার্যক্রম অব্যাহত থাকবে।

১৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন