সর্বশেষ

কূটনীতি

আজকের বীজেই নির্ধারিত হবে ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ

কৃষকের জীবনের দিকে একটু মনোযোগ দিলেই একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়—ভালো ফলনের জন্য শুধু পরিশ্রম নয়, প্রয়োজন দূরদর্শিতা ও ধৈর্য। ধান কাটার মৌসুমে সফলতা আসে না; তার ভিত্তি তৈরি হয় অনেক আগেই। উন্নত বীজ নির্বাচন, জমির সঠিক পরিচর্যা এবং মাটির প্রতি যত্নশীল আচরণই শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফল নিশ্চিত করে। আগাছায় ভরা জমি যেমন ভালো ফসল দেয় না, তেমনি অবিশ্বাসে ভরা সম্পর্কও দীর্ঘস্থায়ী হয় না।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
পথহারা কূটনীতি, ফেরাতে হবে সঠিক পথে

বাংলাদেশ-ভারতের সম্পর্কে যখন পুশইন নিয়ে টানাপোড়েন এবং উত্তেজনা, ঠিক তখনই বন্ধুত্বের বার্তা নিয়ে বাংলাদেশে এলেন নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। গত শুক্রবার বেলা সাড়ে ১১টার পর তিনি বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা, ঘটনা খতিয়ে দেখছে ঢাকা

প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতের রাজধানী দিল্লিতে প্রবেশে সাময়িক বাধা দেওয়ার ঘটনায় বিস্তারিত তথ্য সংগ্রহ করছে বাংলাদেশ সরকার। সরকারি সূত্র জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ জানার পর পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

ভারত–পাকিস্তান মহারণ আজ: কলম্বোতে টিকিট সংকট, নজর কূটনীতির দিকেও

ক্রিকেট মাঠে ভারত–পাকিস্তান লড়াই মানেই উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী। তবে এবার উত্তাপ ছড়িয়েছে মাঠের বাইরেও। টি–টোয়েন্টি বিশ্বকাপে আজ কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়াম-এ মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

প্রস্তুতিহীন ক্রিকেট কূটনীতিতে কোণঠাসা বাংলাদেশ: প্রশ্নবিদ্ধ বুলবুলের নেতৃত্ব

টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে ‘ক্রিকেট কূটনীতি’র এই পর্বে পরাজয়ের দায় সমষ্টিগত হলেও সামনে এসে সবচেয়ে বেশি প্রশ্নের মুখে দাঁড়িয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

এশিয়া কাপের উত্তেজনা ছড়ালো মাঠ ছাড়িয়ে কূটনীতির মঞ্চেও

চরম উত্তেজনা ও নাটকীয়তায় ভরা এক ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেট ও ২ বল হাতে রেখে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত।