কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুবি শিক্ষার্থী ও তাঁর মাকে হত্যায় কবিরাজের মৃত্যুদণ্ড
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিন্থী ও তাঁর মা তাহমিনা বেগমকে হত্যার দায়ে কবিরাজ মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দুই হত্যার ঘটনায় তাঁকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল ফোন ছিনিয়ে নিতেই হয়তো অপ্রতিমকে হত্যা: পুলিশ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে কুবি ক্যাম্পাসের পাশের লালমাই সানন্দা পাহাড় এলাকার জঙ্গল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, মোবাইল ফোন ছিনিয়ে নিতে অপ্রতিমকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামের এক যুবককে আটক করা হয়েছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৫৫ শিক্ষার্থী পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) থেকে স্নাতক শেষ করা তিনটি শিক্ষাবর্ষের ৫৫ জন কৃতী শিক্ষার্থী ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ পেয়েছেন।