এলএনজি টার্মিনাল
মোংলা বন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মোংলা বন্দর পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে খুলনার দাকোপ থেকে নৌপথে তিনি মোংলা বন্দরে পৌঁছান। সফরে বন্দর জেটি, প্রস্তাবিত এলএনজি টার্মিনাল ও নতুন অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্ধারিত স্থান পরিদর্শনের কথা রয়েছে তাঁর।
এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সংকট, ভোগান্তিতে দেশ
মহেশখালীর এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এতে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবাসিক, শিল্প, বিদ্যুৎ ও পরিবহন খাতে গ্যাস সংকট তীব্র হয়েছে। অনেক এলাকায় দিনের বেশির ভাগ সময় গ্যাসের চুলা জ্বলছে না, অন্যদিকে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে চালকদের।