এক্সপ্রেসওয়ে
ভাঙ্গায় ২ গ্রামে সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ২০; আটক ১৭
ফরিদপুরের ভাঙ্গায় পূর্ব বিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে সুমন শেখ নামে এক যুবক নিহত হয়েছেন। কয়েক ঘণ্টাব্যাপী এ ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ ১৭ জনকে আটক করেছে।
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন।
এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে প্রাণ গেল ৩ জনের
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরের ষোলঘর এলাকায় একটি প্রাইভেটকার দুর্ঘটনায় পড়ে তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন।
এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে বিআরটিসি বাসের ধাক্কা, আহত ১
রাজধানীর ফার্মগেট এলাকায় বিআরটিসির একটি দোতলা বাস দুর্ঘটনার শিকার হয়েছে। বাসটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পের নিচে ঢুকে পড়ে এবং একটি কংক্রিট পিলারের সঙ্গে ধাক্কা লাগে।
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ২
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যান, একটি মাইক্রোবাস ও একটি যাত্রীবাহী বাসের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন যাত্রী।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪
মুন্সিগঞ্জের হাসাড়ায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১৪ জন।