ইটভাটা
সাটুরিয়ায় কৃষিজমির টপসয়েল কাটায় ২ জনের ৩ লাখ টাকা জরিমানা
মানিকগঞ্জের সাটুরিয়ায় অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের মাটি বা টপসয়েল কাটার অপরাধে দুই ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার উপজেলার ধানকোড়া ইউনিয়নের মেসার্স হাজী ব্রিকসে অভিযান চালিয়ে এই সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
লাইসেন্সবিহীন ইটভাটা: চাঁপাইনবাবগঞ্জের কৃষক ও পরিবেশ বিপর্যয়ের মুখে
চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই একাধিক ইটভাটা পরিচালিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
শেরপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, নগদ জরিমানা
শেরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে পাঁচটি ইটভাটাকে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ভাটাগুলোর সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সরাইলে পরিবেশবিধি লঙ্ঘন, ৩ ইটভাটাকে ২১ লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে ইট প্রস্তুত ও ইটভাটা পরিচালনার অভিযোগে তিনটি ইটভাটা প্রতিষ্ঠানকে মোট ২১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আদালতের অভিযানের পরেও সচল অবৈধ ইটভাটা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
মানিকগঞ্জে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ভ্রাম্যমান আদালত দুটি ইটভাটার চিমনি গুড়িয়ে দিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলেও মাত্র দশ দিনের ব্যবধানে পুনরায় সচল হয়েছে সেই অবৈধ ভাটাগুলো। প্রশাসনের এমন নিরব ভূমিকা নিয়ে জেলার সচেতন মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
মাগুরায় একদিনে ১১টি ইটভাটায় ২৫ লাখ টাকা জরিমানা
মাগুরা সদর উপজেলার আড়পারা, পাতুড়িয়া ও বাগবাড়িয়া এলাকায় একদিনব্যাপী যৌথ অভিযান পরিচালনা করে ১১টি ইটভাটায় মোট ২৫ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।