সারাদেশ
জামালপুর শহরে অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার ফিক্সড চিমনি ধ্বংস করে ৩ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
জামালপুরে অবৈধ ইটভাটার ফিক্সড চিমনি ধ্বংস, জরিমানা ৩ লাখ টাকা
ফজলে এলাহী মাকাম, জামালপুর
বৃহস্পতিবার , ১৪ মে, ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জামালপুর শহরে অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার ফিক্সড চিমনি ধ্বংস করে ৩ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে শহরের ডাকপাড়া চৌরাস্তা সংলগ্ন স্টার ব্রিক্স নামের ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই ইটভাটাটি পরিচালিত হচ্ছিল। এ কারণে ইটভাটার অবৈধ ফিক্সড চিমনি ভেঙে ফেলা হয় এবং ইটভাটা আইনে পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে জামালপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম সামিউল আলম কুরসি বলেন, জেলায় পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া পরিচালিত অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে স্টার ব্রিক্সে অভিযান চালানো হয়েছে। তিনি আরও জানান, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
১৭২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন