আটক
মাদারীপুরে অভিযানে ৬৬ লাখ টাকার নকল সিগারেট জব্দ, আটক ৩
মাদারীপুর সদর উপজেলার মোবারকদি এলাকায় পুলিশের অভিযানে একটি কাভার্ড ভ্যান থেকে প্রায় ১১ লাখ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জব্দ করা সিগারেটের বাজারমূল্য প্রায় ৬৬ লাখ টাকা। নকল ব্যান্ডরোল ব্যবহারের মাধ্যমে সরকারের প্রায় ৫৩ লাখ ৫০ হাজার টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা করা হচ্ছিল। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
মধুখালীতে ৫০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি আটক, মামলা দায়ের
ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সাংবাদিক পরিচয়ের আড়ালে মাদক ব্যবসা: ১৮৫ ইয়াবাসহ র্যাবের হাতে আটক
ফরিদপুরের মধুখালী উপজেলায় ১৮৫ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন মো. সামাদ খান (৪১)। র্যাবের দাবি, সাংবাদিক পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
চাঁনশিকারী সীমান্তে বিজিবির অভিযান: ১২৪ বোতল নেশাজাতীয় সিরাপসহ ৩ জন আটক
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ, তিনটি মোবাইল ফোন এবং একটি ইজিবাইকসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মোংলায় ভূয়া র্যাব সদস্য আটক, পরিচয়পত্র জব্দ করে পুলিশ
মোংলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্য পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে মোংলা ইপিজেড এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে শুক্রবার (৫ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পাবনায় কিশোরীর মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন, ঘটনায় জড়িত তিন কিশোর আটক
পাবনার ভাড়ারা এলাকায় পদ্মা নদীর তীর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত এক কিশোরীর মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে এ ঘটনায় জড়িত তিন কিশোরকে আটক করা হয়েছে।