সর্বশেষ

আইন-আদালত

নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
দুর্নীতির মামলায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত এ আদেশ দেন বলে দুদকের প্রসিকিউটর তরিকুল ইসলাম জানিয়েছেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, ইমা ক্লেয়ার বার্টন নির্ধারিত সময় পার হওয়ার পরও নির্ধারিত ছকে সম্পদের বিবরণী কমিশনে জমা দেননি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ৮৪ লাখ ৩৫ হাজার ১২৮ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এবং ওই সম্পদ নিজের কাছে রাখার অভিযোগ রয়েছে।

এ ঘটনায় দুদক গত বছরের ৪ জুন মামলা করে। বর্তমানে মামলাটির তদন্ত চলছে।

তদন্ত কর্মকর্তার আবেদনে আরও বলা হয়, তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মামলাসংশ্লিষ্ট ব্যক্তি গোপনে দেশত্যাগের চেষ্টা করছেন। তিনি বিদেশে চলে গেলে মামলার গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র সংগ্রহে জটিলতা তৈরি হতে পারে। একই সঙ্গে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে।

এ কারণে মামলার তদন্তের স্বার্থে ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন বলে আদালতের কাছে আবেদন করা হয়।

এর আগে ২০২৪ সালের ২৯ আগস্ট সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০