সর্বশেষ

সারাদেশ

বরিশালে প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে ছাত্রদলের দুই পক্ষের হাতাহাতি

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ১:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর বিএনপির আয়োজিত কর্মসূচি ও র‍্যালিতে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে একাধিকবার হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হল ও সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন ওয়ার্ড পর্যায়ের কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগরে মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশ নিতে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সদর রোডের অশ্বিনী কুমার টাউন হল এলাকায় জড়ো হতে থাকেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, র‍্যালিতে সামনে থাকা, স্লোগান দেওয়া এবং সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বসহ বিভিন্ন বিষয় নিয়ে ছাত্রদলের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতিতে রূপ নেয়। পরে একই এলাকায় আরও কয়েকবার দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় আশপাশে থাকা সাধারণ নেতা-কর্মী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাতাহাতির ঘটনায় ছাত্রদলের ওয়ার্ড পর্যায়ের কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ঘটনার সময় অশ্বিনী কুমার টাউন হলের মঞ্চ ও দলীয় কার্যালয়ের সামনে থাকা বিএনপির জ্যেষ্ঠ নেতারা হ্যান্ডমাইক ব্যবহার করে উত্তেজিত নেতা-কর্মীদের শান্ত হওয়ার আহ্বান জানান। ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করেন।

পরে বিশৃঙ্খলাকারী নেতা-কর্মীদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মূল র‍্যালি ও অন্যান্য কর্মসূচি সম্পন্ন করা হয়।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন