সর্বশেষ

সারাদেশ

ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক শামা ওবায়েদের

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ ৪:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশে অর্জিত গণতন্ত্র ও স্বাধীনতা ক্ষুণ্ন করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলাম। ফরিদপুরের নগরকান্দায় আয়োজিত এক স্মরণসভায় তিনি বলেন, লাখো শহীদের রক্তে কেনা এই নতুন স্বাধীনতাকে কোনোভাবেই নসাৎ হতে দেওয়া হবে না।

ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদ আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত ‘রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে সভায় বিপুলসংখ্যক নেতাকর্মী সমবেত হন।

বক্তব্যে তিনি জুলাই-আগস্টের গণআন্দোলনে শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, তরুণদের জীবনের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে নষ্ট করার জন্য এখনও ষড়যন্ত্র চলছে। এই অস্থিতিশীলতা রুখতে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

রাজনীতিতে প্রতিশোধের সংস্কৃতির সমালোচনা করে তিনি স্পষ্ট জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কখনো প্রতিহিংসার রাজনীতি শেখেনি এবং ভবিষ্যতেও তা করবে না। তবে দেশের মাটি ও স্বাধীনতার ওপর আঘাত এলে দেশবাসী তা কঠোরভাবে প্রতিহত করবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোদাররেস আলী ইছা, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল এবং সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফসহ স্থানীয় নেতৃবৃন্দ।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন