কুমারখালীতে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ ২:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালীতে ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতারা অংশ নেন এবং বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমারখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাকছেদুল মোমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক এবং পৌর মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলন।
এ ছাড়া অনুষ্ঠানে জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম, শিলাইদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী নেওয়াজ টুটুল, পান্টি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কুদরত-ই-নূরসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশ, জাতি এবং গণতান্ত্রিক অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
১২৭ বার পড়া হয়েছে