সর্বশেষ

সারাদেশ

উল্লাপাড়ায় চাঁদাবাজি মামলায় বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঁদাবাজি ও মারধরের মামলায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনসহ দলের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার গভীর রাতে পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন

গ্রেপ্তার হওয়া অন্য নেতারা হলেন—উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মনতাজ আলী, যুবদল নেতা আশিক ও রবিউল ইসলাম, শাহাদত হোসেন এবং বিএনপি কর্মী আব্দুল মোমিন। পুলিশ জানায়, সুনির্দিষ্ট অভিযোগ ও মামলার ভিত্তিতেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জাহিদুল ইসলাম মিস্টারের ওপর হামলা ও মারধরের অভিযোগে গত ২৫ জুলাই থানায় একটি মামলা দায়ের করা হয়। একই দিনে মাটিকোড়া গ্রামের আলমগীর হোসেন বাদী হয়ে আজাদ হোসেন ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে আরও একটি চাঁদাবাজির মামলা করেন।

এই জোড়া মামলার পরিপ্রেক্ষিতেই রোববার দিবাগত গভীর রাতে পৌর শহরের বিভিন্ন স্থানে চিরুনি অভিযান চালায় পুলিশ। অভিযানে আজাদ হোসেনসহ মোট ছয়জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফাত্তাহ মো. মনিরুজ্জামান মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মারপিট ও চাঁদাবাজির পৃথক দুটি মামলায় আজাদ হোসেনসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন