সর্বশেষ

সারাদেশ

বগুড়ায় জুলাই শহীদ দিবস পালিত, সভায় শহীদদের আত্মত্যাগ স্মরণ

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ১০:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
জুলাই শহীদ দিবস উপলক্ষে বগুড়ায় পৃথক কর্মসূচির আয়োজন করেছে বগুড়া মহানগর বিএনপি ও জেলা প্রশাসন। দিনব্যাপী কর্মসূচিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, দোয়া এবং আলোচনা সভার মাধ্যমে তাঁদের আত্মত্যাগের কথা স্মরণ করা হয়। বক্তারা শহীদ পরিবারের সম্মান নিশ্চিত করার পাশাপাশি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

জুলাই শহীদ দিবস উপলক্ষে বগুড়ায় গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও দোয়ার মধ্য দিয়ে নানা কর্মসূচি পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে পৃথকভাবে কর্মসূচির আয়োজন করে বগুড়া মহানগর বিএনপি এবং জেলা প্রশাসন।

সকালে শহরের সাতমাথা এলাকায় বগুড়া মহানগর বিএনপির উদ্যোগে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি কর্পোরেশনের মেয়র এম আর ইসলাম স্বাধীন, বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি এবং মহানগরের বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে, জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ টিটু মিলনায়তনে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে সভাপতিত্ব ও বক্তব্য দেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। এছাড়া প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও নতুন বাংলাদেশের প্রত্যাশাকে আরও শক্তিশালী করেছে। শহীদ পরিবারের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাঁদের স্মৃতি ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, জুলাইয়ের শহীদদের অবদান জাতি দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে।

দিনব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের আদর্শ ধারণের মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন