সর্বশেষ

সারাদেশ

ভেড়ামারায় জেলের জালে ৪০ কেজির বিশাল কাতলা, বিক্রি ৪৬ হাজার টাকায়

নুর আলম দুলাল, কুষ্টিয়া
নুর আলম দুলাল, কুষ্টিয়া

রবিবার, ১২ জুলাই, ২০২৬ ১১:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে জেলের বেড়জালে ধরা পড়েছে ৪০ কেজি ওজনের একটি বিশাল কাতলা মাছ। শনিবার বিকেলে রায়টা পাথরঘাট এলাকায় মাছটি ধরার পর স্থানীয় বাজারে ৪৬ হাজার টাকায় বিক্রি করা হয়।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পদ্মা নদীতে ধরা পড়েছে বড় আকারের একটি কাতলা মাছ। শনিবার (১১ জুলাই) বিকেল পাঁচটার দিকে উপজেলার রায়টা পাথরঘাট এলাকায় স্থানীয় জেলে মুরাদ ও তাঁর সহযোগীদের জালে মাছটি ওঠে।

জেলেরা জানান, প্রতিদিনের মতো কয়েকজন জেলেকে সঙ্গে নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যান মুরাদ। বিকেলে নদীতে বেড়জাল ফেলার পর কয়েক ঘণ্টা অপেক্ষা করেন তাঁরা। একপর্যায়ে জালে বড় কোনো মাছ আটকা পড়েছে বুঝতে পারেন জেলেরা। পরে জাল তীরে তুলে দেখতে পান, এতে বিশাল আকৃতির একটি কাতলা মাছ রয়েছে।

জেলেদের ভাষ্য, এর আগে তাঁদের জালে এত বড় কাতলা মাছ কখনো ধরা পড়েনি। মাছটির ওজন করা হলে তা ৪০ কেজি পাওয়া যায়।

পরে প্রতি কেজি ১ হাজার ১৫০ টাকা দরে মাছটির দাম নির্ধারণ করা হয়। মোট ৪৬ হাজার টাকায় ভেড়ামারার বাসিন্দা রিপন আলীসহ কয়েকজন মিলে মাছটি কিনে নেন।

বড় আকারের মাছটি দেখতে নদীর পাড়ে ও স্থানীয় এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে যায়। অনেকেই জানান, জীবনে এত বড় কাতলা মাছ আগে দেখেননি।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন