সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় ব্রাজিলের হারে হতাশ হয়ে যুবকের আত্মহত্যা

রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া
রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া

সোমবার, ৬ জুলাই, ২০২৬ ১১:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালীতে ব্রাজিলের ম্যাচ হেরে যাওয়ার পর চরম হতাশায় রতন (১৯) নামের এক ফুটবল সমর্থক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মাত্র দুই মাস বয়সী কন্যাসন্তানের জনক এই যুবকের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
যুবকের আত্মহত্যা

নিহত রতন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকার হোসেন মিস্ত্রীর সেজো ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় রতনের ঘরের দরজা বন্ধ দেখে বাড়ির লোকজন তাকে ডাকাডাকি শুরু করে। কোনো সাড়াশব্দ না পেয়ে তারা ঘরের জানালায় উঁকি দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রতনকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানান, রতন অত্যন্ত বিনয়ী ও ভালো ছেলে হিসেবে পরিচিত ছিলেন। তিনি ব্রাজিল ফুটবল দলের অন্ধ ভক্ত ছিলেন। সম্প্রতি একটি ম্যাচে নরওয়ের কাছে ব্রাজিলের পরাজয়ের পর থেকেই তিনি চরম মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে স্থানীয়রা দাবি করেছেন।

কয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস আলী এই ঘটনাটিকে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে অভিহিত করেছেন। তবে কয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুমন জানান, যুবকের আত্মহত্যার খবর তিনি শুনেছেন, কিন্তু সেটি কেবল ফুটবল দলের পরাজয়ের কারণেই কি না, তা তিনি নিশ্চিত করতে পারেননি।

কুমারখালী থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহতের পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিদের কোনো অভিযোগ না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন করায় পুলিশ মরদেহটি দাফনের অনুমতি প্রদান করেছে।

২৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন