জাতীয়
রাজধানীর ফার্মগেট এলাকা থেকে ছিনতাইয়ের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি আভিযানিক দল। এ সময় তাঁর কাছ থেকে একটি টিপ চাকু উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ফার্মগেটে চাকুসহ ছিনতাইয়ের অভিযোগে যুবক গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
সোমবার, ৬ জুলাই, ২০২৬ ৫:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর ফার্মগেট এলাকা থেকে ছিনতাইয়ের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি আভিযানিক দল। এ সময় তাঁর কাছ থেকে একটি টিপ চাকু উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতারকৃত যুবক
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের তথ্য অনুযায়ী, শনিবার (৪ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে ফার্মগেট ফুটওভার ব্রিজের নিচে অভিযান চালিয়ে জীবন ওরফে মিনহাজ ওরফে মো. হৃদয় (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাঁর হেফাজত থেকে একটি টিপ চাকু উদ্ধার করা হয়েছে।
সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের দাবি, গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির বিরুদ্ধে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় চুরি, ছিনতাই এবং ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে মোট ১১টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
১১৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর