সর্বশেষ

সারাদেশ

চাটমোহরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

শুক্রবার, ২৬ জুন, ২০২৬ ১১:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার চাটমোহর উপজেলার হরিপুর বাজারে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর বাজারে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) রাতে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান বাবলুর রহমানের পক্ষ এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সিরাজুল ইসলামের পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে হরিপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বাবলুর রহমানের দাবি, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে বিএনপি কার্যালয়ে একটি সভা চলছিল। এ সময় প্রভাষক সিরাজুল ইসলামের নেতৃত্বে একদল লোক অতর্কিত হামলা চালায়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

আহতদের মধ্যে গুরুতর আহত বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ওয়ার্ড বিএনপির সহসভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেন (২৫)-এর পরিচয় জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নাটোরের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, প্রভাষক সিরাজুল ইসলাম তাঁর বিরুদ্ধে আনা হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ঘটনার সময় তিনি হরিপুর বাজারে উপস্থিত ছিলেন না। পরে জানতে পেরেছেন, পূর্বের বিরোধের জের ধরে স্থানীয় কয়েকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহতদের সঙ্গে কথা বলেছে। সংশ্লিষ্টদের অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন