সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন আটক, আলাদা অভিযানে গ্রেপ্তার ৭
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ১২:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকার সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই রাতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও সাতজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ইয়াবা ও হেরোইন জব্দের তথ্য জানিয়েছে পুলিশ।
সাভারের রেডিও কলোনী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে আশুলিয়ার কুরগাঁও, সাভারের আমিনবাজারসহ বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে সাতজন মাদক কারবারিকেও গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে সাভারের রেডিও কলোনী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে একটি সংঘবদ্ধ দলের তিন সদস্যকে আটক করা হয়।
এ ছাড়া আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে সাতজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে ৩৭০ পিস ইয়াবা এবং ৩০০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি সাইদুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে মামলাগুলোতে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।
১৩১ বার পড়া হয়েছে