সর্বশেষ

আইন-আদালত

পল্লবীতে শিশুহত্যা: সোহেল রানা ও স্বপ্নার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৪ মে, ২০২৬ ১১:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর শিশুহত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।

আজ রোববার পল্লবী থানার নারী ও শিশু জিআর শাখায় মামলার তদন্ত কর্মকর্তা এই অভিযোগপত্র দাখিল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।

তিনি জানান, বেলা ৩টা ৪০ মিনিটের দিকে তদন্ত কর্মকর্তা অভিযোগপত্র জমা দেন। এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। একই সঙ্গে আজই অভিযোগ গঠনের শুনানি হয়ে বিচারিক প্রক্রিয়া শুরু হবে বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে গত বুধবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আসামি সোহেল রানা। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে ঢাকার আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ১৯ মে বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন। মামলার প্রধান আসামি সোহেল রানা গত বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেন।

পরদিন বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুটির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।

এ ঘটনায় নৃশংসতার প্রতিবাদে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন ক্ষোভ প্রকাশ করে আসছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করছে। গতকালও রাজধানীর বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

এ বিষয়ে ডিএমপির মুখপাত্র উপকমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে।
 

২৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন