সর্বশেষ

সারাদেশ

জয়পুরহাটে জুলাই আন্দোলনের মামলায় আ. লীগের ৬ নেতা কারাগারে

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ১:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
জুলাই আন্দোলনে দায়ের করা হত্যাসহ একাধিক মামলার আসামি আওয়ামী লীগের স্থানীয় ছয় নেতাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার তারা জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন—জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল ইসলাম সুমন, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিহাদ হোসেন, একই উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিন্টু চৌধুরী, জয়পুরহাট পৌরসভার কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন সাবু, কাউন্সিলর ওয়ালিউজ্জামান বাপ্পি এবং ইউপি সদস্য শফিকুল ইসলাম।

মামলার আসামি হয়ে তারা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সোমবার আদালতে হাজির হয়ে তারা জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে পুলিশ তাদের জয়পুরহাট জেলা কারাগারে পাঠিয়ে দেয়।

আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট শাহনুর রহমান শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন