সর্বশেষ

সারাদেশ

বিশ্বনাথে রাস্তার পাশে উদ্ধার নবজাতক পেল আশ্রয়, নাম রাখা হলো ‘ফাতেমা বেগম’

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ১:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেটের বিশ্বনাথ উপজেলায় রাতের আঁধারে রাস্তার পাশ থেকে জীবিত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।

অমানবিকভাবে ফেলে যাওয়া শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে পুলিশ। পরে প্রশাসনের উদ্যোগে তার নাম রাখা হয় ‘ফাতেমা বেগম’ এবং নিশ্চিত করা হয় নিরাপদ আশ্রয়।

ঘটনাটি উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা-লামাকাজী সড়কের ধলিপাড়া গ্রামের পাশ্ববর্তী এলাকায় ঘটে। রোববার (১২ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে স্থানীয় সিএনজিচালক মুক্তার মিয়া যাত্রী নামিয়ে ফেরার পথে ধলিপাড়া গ্রামের ‘পিছর মুখ’ এলাকায় পৌঁছালে তার গাড়ি হঠাৎ বিকল হয়ে যায়। এ সময় নির্জন সড়কে তিনি একটি নবজাতকের কান্নার শব্দ শুনতে পান। পরে এগিয়ে গিয়ে দেখতে পান, কোনো কাপড় ছাড়া পাতলা একটি কাঁথায় মোড়ানো অবস্থায় শিশুটি পড়ে আছে। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান ঘটনাস্থলে পৌঁছে নবজাতকটিকে উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সোমবার (১৩ এপ্রিল) সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটিকে দেখতে গেলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি, অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মনছুরা আক্তার এবং ওসি গাজী মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

ইউএনও উম্মে কুলসুম রুবি শিশুটিকে কোলে তুলে নিয়ে উপস্থিত সবার সম্মতিতে তার নাম রাখেন ‘ফাতেমা বেগম’। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে শিশুটির জন্য নতুন কাপড় ও প্রয়োজনীয় উপহারসামগ্রী প্রদান করা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম জানান, শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শিশুটির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে তাকে সিলেটের বাগবাড়ী এলাকার ‘ছোটমণি নিবাসে’ পাঠানো হয়েছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন