সর্বশেষ

সারাদেশ

কানাইঘাট সীমান্তে পৃথক অভিযানে রোহিঙ্গাসহ চারজন আটক

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ১:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেটের কানাইঘাট সীমান্তে পৃথক অভিযানে এক রোহিঙ্গা নাগরিকসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে একজন দালাল চক্রের সদস্যও রয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার বিকেলে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবি এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল ৫টা ২০ মিনিটে কানাইঘাট উপজেলার কাচারীপাড়া এলাকায় ডোনা বিওপির একটি টহল দল অভিযান চালায়। এ সময় অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় মো. আলী হোসাইন (৩৫) নামে এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। তিনি কক্সবাজারের কুতুপালং ক্যাম্পের বাসিন্দা। তার কাছ থেকে ২ হাজার ৩৯০ টাকা, একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলী হোসাইন জানান, ভারতের হায়দরাবাদে অবস্থানরত পরিবারের কাছে যাওয়ার উদ্দেশ্যে দালাল চক্রের সহায়তায় সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন তিনি। এ ঘটনায় দালাল চক্রের সদস্য রুমেল আহমেদ (২৩)কেও গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এদিকে, একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পূর্ব কারাবাল্লা এলাকায় আটগ্রাম বিওপির টহল দল পৃথক আরেকটি অভিযান চালায়। এ সময় অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় নড়াইলের কালিয়া উপজেলার বাসিন্দা মো. রুবেল শেখ (৩৩) এবং যশোরের মনিরামপুর উপজেলার মোছা. শাহানাজ (৪০)কে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৮ হাজার ৭৬০ টাকা, একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল শেখ উন্নত চিকিৎসার জন্য এবং শাহানাজ চাকরির উদ্দেশ্যে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছেন।

জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, সীমান্ত সুরক্ষা জোরদারে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন