সর্বশেষ

সারাদেশ

বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ বরণে প্রস্তুত সিলেট

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ১:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেট মহানগরী বাংলা নববর্ষকে বরণ করে নিতে প্রস্তুত। বর্ণিল আয়োজন, সাংস্কৃতিক উৎসব এবং তারুণ্যের উচ্ছ্বাসে মঙ্গলবার (পহেলা বৈশাখ) প্রাণের এই শহর রূপ নেবে এক মিলনমেলায়। ইতোমধ্যে নগরজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

নগরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানাবে। বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসগুলোতেও থাকবে বর্ণাঢ্য আয়োজন, যেখানে অংশ নেবে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমী মানুষ।

প্রতিবছরের মতো এবারও সিলেট শ্রীহট্ট সংস্কৃত কলেজ প্রাঙ্গণে ‘আনন্দলোক’-এর উদ্যোগে আয়োজন করা হয়েছে বর্ষবরণ অনুষ্ঠান। মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত চলবে এ আয়োজন।

সাংস্কৃতিক সংগঠন ‘শ্রুতি, সিলেট’ নগরের ব্লু বার্ড স্কুল মাঠে দিনব্যাপী বৈশাখী উৎসবের আয়োজন করেছে। তাদের অনুষ্ঠান শুরু হবে সকাল ৭টায় এবং চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এছাড়া ‘চারণ, সিলেট’ নগরের চৌহাট্টা এলাকার লোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বর্ষবরণ উৎসবের আয়োজন করেছে।

অন্যদিকে, সিলেট আর্টস কলেজ, সিলেট আর্ট অটিস্টিক স্কুল এবং সিলেট আর্ট স্কুলের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার সকাল ১০টায় নগরের কুমারপাড়ায় কলেজ ক্যাম্পাস থেকে শোভাযাত্রা বের হবে। এরপর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি থাকবে বৈশাখী চিত্র প্রদর্শনী।

এছাড়াও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং এমসি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে বর্ষবরণ অনুষ্ঠান। এসব আয়োজনে তারুণ্যের ব্যাপক উপস্থিতি থাকবে বলে আশা করা হচ্ছে।

নববর্ষের আগের দিন সোমবার (চৈত্র সংক্রান্তি) বিকেলে নগরের চাঁদনী ঘাটে বর্ষবিদায় অনুষ্ঠানের আয়োজন করেছে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট। বেলা ৩টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলবে এ আয়োজন।

সব মিলিয়ে, গান, নৃত্য, আবৃত্তি, শোভাযাত্রা এবং লোকজ সংস্কৃতির সমন্বয়ে সিলেট প্রস্তুত এক আনন্দমুখর বৈশাখ বরণের জন্য।
 

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন