সর্বশেষ

সারাদেশ

শাহরাস্তিতে লাইসেন্সবিহীন জ্বালানি বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

নেয়ামত হোসেন, চাঁদপুর
নেয়ামত হোসেন, চাঁদপুর

রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ৪:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় লাইসেন্সবিহীনভাবে এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (১২ এপ্রিল) বিকেলে শাহরাস্তি উপজেলার বেরনাইয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আব্দুল্লাহ আল ইমরান, যিনি চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক।

অভিযান চলাকালে আব্দুস সোবহান নামে এক জ্বালানি ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়। লাইসেন্স ও মূল্য তালিকা না থাকা, এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জ্বালানি বিক্রির অপরাধে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া তার প্রতিষ্ঠান থেকে প্রায় ১৩০ লিটার অকটেন উদ্ধার করা হয়, যা পাশের একটি কাপড়ের দোকানে লুকানো অবস্থায় ছিল বলে জানা যায়। পরে উদ্ধারকৃত জ্বালানি সরকার নির্ধারিত দামে বিক্রি করা হয়।

অভিযানকালে গোয়েন্দা সংস্থা এবং খিলা পুলিশ ফাঁড়ির একটি দল সহায়তা প্রদান করে। কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন