সর্বশেষ

সারাদেশ

গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার,সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার,সাতক্ষীরা

রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ৪:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
গণভোটের মাধ্যমে প্রাপ্ত জনগণের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে নেতারা জনগণের রায় বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় শহরের আমতলা গণমুখী মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি নারকেলতলা মোড়, আসিফ চত্বর, কোর্ট মোড়, নিউমার্কেট মোড় ও পাকা পুলের মোড়সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাজমুল সরণি হয়ে পুনরায় আমতলা গণমুখী মাঠে গিয়ে শেষ হয়।

মিছিল শুরুর আগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

সমাবেশে বক্তব্য দেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নুরুল হুদা, ডা. মাহমুদুর রহমান, এনসিপির জেলা আহ্বায়ক কামরুজ্জামান বুলু, এবি পার্টির জেলা সদস্য সচিব, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ওমর ফারুক, শহর আমির জাহিদুল ইসলাম, সেক্রেটারি খোরশেদ আলম এবং সদর সেক্রেটারি হাবিবুর রহমানসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, সরকার জনগণের স্বার্থবিরোধী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং নির্বাচনের আগে দেওয়া গণভোট বাস্তবায়নের প্রতিশ্রুতি এখনো পূরণ করেনি। তারা দ্রুত গণরায় বাস্তবায়ন ও জুলাই জাতীয় সনদ কার্যকর করার দাবি জানান।
 

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন