সর্বশেষ

সারাদেশ

চাঁদা দাবির অভিযোগে গফরগাঁও স্বেচ্ছাসেবক দল নেতা মনন বহিষ্কার

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 

রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ৩:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর মোজাম্মেল হোসেন মননকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে গফরগাঁও উপজেলা শাখার আহ্বায়ক মননের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন পর থেকেই ব্যবসায়ী নুরুজ্জামান রানার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন মনন। অভিযোগ রয়েছে, চাঁদা না দিলে তার ফ্যাক্টরি ও মাদরাসা বন্ধ করে দেওয়া এবং ব্যক্তিগতভাবে হামলার হুমকি দেওয়া হয়।

ঘটনার ধারাবাহিকতায় গত ৬ মার্চ রমজান উপলক্ষে আয়োজিত একটি ইফতার মাহফিলে অভিযুক্তরা মোটরসাইকেল ও অটোরিকশায় এসে নুরুজ্জামান রানাকে দ্রুত চাঁদা পরিশোধের হুমকি দেন। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।

পরবর্তীতে ৭ মার্চ রাত ১০টার দিকে আরিফুজ্জামান খান বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ আরও ২৫ থেকে ৩০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে গফরগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন।

তবে অভিযোগ অস্বীকার করে মীর মোজাম্মেল হোসেন মনন বলেন, তিনি বহিষ্কারের বিষয়টি জেনেছেন এবং কারণ জানতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। এর প্রতিবাদে সোমবার তিনি সংবাদ সম্মেলন করবেন বলেও জানান।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন