সর্বশেষ

সারাদেশ

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ মিছিল

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ২:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রোববার বিকেলে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ১১ দল।

রোববার বিকাল সাড়ে ৫টায় শহরের কানাইখালি কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় মসজিদের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক মো. ইউনুস আলী, অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খান, জয়েন্ট সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, মাওলানা আব্দুল হাকিম, জেলা পেশাজীবী পরিষদের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, এনসিপি নেতা ইফতেখায়ের শাওন এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ হাসান প্রমুখ।

বক্তারা তাঁদের বক্তব্যে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে দাবি পূরণ না হলে সরকারবিরোধী আন্দোলন শুরু করার হুঁশিয়ারিও দেন তাঁরা।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন