সর্বশেষ

সারাদেশ

গাজীপুরে গুজব ও অপপ্রচারের শঙ্কা: নিরাপত্তা নিশ্চিতের দাবি হেযবুত তওহীদের

শরিফুল ইসলাম, গাজীপুর
শরিফুল ইসলাম, গাজীপুর

রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ২:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরে মিথ্যা গুজব ও অপপ্রচার ছড়িয়ে হামলার ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে নিজেদের সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে হেযবুত তওহীদ।

রবিবার (১২ এপ্রিল ২০২৬) বিকেলে গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মুখলেছুর রহমান সুমন লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, কাপাসিয়া উপজেলায় সংগঠনের সদস্যদের বিরুদ্ধে একটি উগ্রবাদী গোষ্ঠী পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে।

তিনি আরও বলেন, কাপাসিয়ার খোদাদিয়া গ্রামে হেযবুত তওহীদের কয়েকটি পরিবার দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। তবে সম্প্রতি কিছু ধর্মীয় বক্তা—১) মুফতি মাহমুদুল হাসান গুনবী, ২) মুফতি শাইখুল ইসলাম, ৩) মোঃ আইন উদ্দিন, ৪) আসিফ রহমান ইকন, ৫) মোস্তফা মাষ্টার, ৬) মুফতি নিজাম উদ্দিন এবং ৭) মোঃ জসিম উদ্দিন প্রধান—ওয়াজ মাহফিলের আড়ালে হেযবুত তওহীদ বিরোধী মিথ্যা, বিদ্বেষমূলক ও উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। পাশাপাশি বেনামি হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত ও উত্তেজিত করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, এ বিষয়ে ভুক্তভোগীরা কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তদন্ত কর্মকর্তা এসআই আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে তিনি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ করেন। পরবর্তীতে বিষয়টি গাজীপুর জেলা জজ আদালতে মামলা হিসেবে দায়ের করা হয়।

এদিকে মামলার জেরে সংশ্লিষ্ট গোষ্ঠী আগামী ১৩ এপ্রিল কাপাসিয়ার তাজউদ্দিন চত্বরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এ সমাবেশকে কেন্দ্র করে হামলা বা অগ্নিসংযোগের আশঙ্কা রয়েছে বলে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন গাজীপুর জেলা সভাপতি আবু রায়হান। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, উগ্রবাদী গোষ্ঠীর অপপ্রচার ও ষড়যন্ত্র প্রতিহত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা সভাপতি মো. শাহজাহান, সদস্য মো. রায়হান খানসহ স্থানীয় নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলন থেকে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো—সমাবেশস্থলে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন, পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে ১৪৪ ধারা জারি, এবং উসকানিদাতাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ।

বক্তারা সতর্ক করে বলেন, এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় সংশ্লিষ্ট উসকানিদাতা ও সমাবেশ আহ্বানকারীদের নিতে হবে।

সংবাদ সম্মেলন শেষে তারা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জেলা প্রশাসন ও পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন