রাজশাহীতে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ অ্যাপে জ্বালানি সরবরাহ উদ্বোধন
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ৬:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীতে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ মোবাইল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।
শনিবার সকাল ৯টায় নগরীর কুমারপাড়া এলাকার গুলগোফুর ফিলিং স্টেশনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
নতুন এই ব্যবস্থার আওতায় মোটরসাইকেল চালকরা প্রতি পাঁচ দিনে একবার সর্বোচ্চ ৫০০ টাকার জ্বালানি তেল কিনতে পারবেন। অন্যদিকে, মাইক্রোবাস বা ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে প্রতি পাঁচ দিনে সর্বোচ্চ ২ হাজার টাকার পেট্রোল বা ডিজেল কেনার সুযোগ থাকবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের হয়রানি কমানো এবং জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অপব্যবহার রোধ করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে এ উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন গ্রাহকেরা।
এছাড়া কৃষকদের জন্য নির্ধারিত কার্ডের মাধ্যমে কৃষিকাজে ব্যবহারের জন্য ডিজেল সরবরাহ করা হচ্ছে। ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ অ্যাপ ব্যবহার করে ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত পয়েন্টম্যানরা যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যানের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ করবেন।
প্রশাসন আরও জানিয়েছে, এই সেবা গ্রহণের জন্য গ্রাহকদের আলাদাভাবে কোনো নিবন্ধনের প্রয়োজন হবে না।
১২৩ বার পড়া হয়েছে