সর্বশেষ

সারাদেশ

চট্টগ্রামে তেলের কৃত্রিম সংকটের বিরুদ্ধে ক্যাবের মানববন্ধন

স্পেশাল করেসপনডেন্ট, চট্টগ্রাম
স্পেশাল করেসপনডেন্ট, চট্টগ্রাম

রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ৬:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জ্বালানি ও ভোজ্য তেলের কৃত্রিম সংকট এবং অবৈধ মজুতদারির বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তব্য দেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন। তিনি বলেন, নিত্যপণ্যের বাজার তদারকিতে দায়িত্বপ্রাপ্তদের নীরবতার কারণে একশ্রেণির অসাধু ব্যবসায়ী ভোজ্যতেল ও জ্বালানি তেল নিয়ে কারসাজিতে লিপ্ত হয়েছে। তারা নানা কৌশলে সরকারকে বিভ্রান্ত করে জনগণকে জিম্মি করছে, কৃত্রিম সংকট তৈরি করে অতিমুনাফা অর্জন করছে এবং বিপুল অর্থ বিদেশে পাচার করছে।

তিনি আরও অভিযোগ করেন, দেশীয়ভাবে অকটেন উৎপাদিত হলেও পেট্রোল পাম্প ও ডিপোর মালিকরা কৃত্রিম সংকট তৈরি করে ডিজেল, অকটেনসহ বিভিন্ন জ্বালানির সরবরাহে অস্থিরতা সৃষ্টি করছে, যা সারাদেশে অরাজক পরিস্থিতির জন্ম দিচ্ছে। তিনি বলেন, জনগণের স্বার্থ উপেক্ষা করে কিছু প্রশাসনিক কর্মকর্তা ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্য এসব অসাধু ব্যবসায়ীদের সহায়তা করছে।

ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী বলেন, নির্বাচিত সরকার থাকা সত্ত্বেও একটি মহল ভুল তথ্য দিয়ে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বাধা সৃষ্টি করছে। এর ফলে ব্যবসায়ীরা সুযোগ নিয়ে আগের মতোই ভোক্তাদের ক্ষতিগ্রস্ত করছে এবং অর্থ পাচারের চেষ্টা করছে।

তিনি বলেন, ক্যাব চট্টগ্রাম অতীতের মতো ভবিষ্যতেও ভোক্তাদের অধিকার রক্ষায় সোচ্চার থাকবে এবং যেকোনো সংকটে জনগণকে সঙ্গে নিয়ে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে। তিনি দ্রুত বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। অন্যথায় পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে তিনি সতর্ক করেন।

মানববন্ধনে ক্যাব চট্টগ্রামের নেতৃবৃন্দ, যুব ক্যাবের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন