সর্বশেষ

সাহিত্য

দীঘল ছায়া

ন. নাহার আনছারী
ন. নাহার আনছারী

রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ৫:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অতঃপর—
কুয়াশারা যদি
কিনে নেয় আমায়,
শিশির জলের বিনিময়ে।

কষ্ট নিভে—
গোধূলির শেষ ঝলকানি ভুলে,
নিজ আলয়ে
জ্বেলে নিও
প্রার্থনার প্রদীপ।

বৃষ্টির নাচন দেখে
ভুলে যেও
নোনাজলের গল্প।

বিজলীর আচমকা চমকে
নিজ তুলিতে এঁকো—
পিপাসার্ত
কাজলরেখা চোখ।

অথবা,
খুনসুটি মেঘেদের মান ভাঙাতে
আস্তে ছুঁয়ো-
জানালার পর্দায়
ভেসে থাকা ক্যানভাস।

রাত গভীরে
মনে পড়ে গেলে—
বেহালার চেনা সব সুর,

স্বপ্ন নয় !
জেগে উঠো॥

সুরগুলো আটকে দিও-
পুরোনো
সেই দীঘল ছায়ায়।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন