সর্বশেষ

সারাদেশ

দেওয়ানগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩২০ রোগীর সেবা

ফজলে এলাহী মাকাম,জামালপুর
ফজলে এলাহী মাকাম,জামালপুর

শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ৫:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করতে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) উপজেলার বাহাদুরাবাদ সিনিয়র আলিম মাদ্রাসা প্রাঙ্গণে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ক্যাম্প পরিচালিত হয়। এতে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্পে ডায়াবেটিস পরীক্ষা, যৌনরোগ, সার্জারি ও সাধারণ মেডিসিন সংক্রান্ত রোগীদের বিনামূল্যে পরামর্শ ও চিকিৎসা দেন ডা. মো. আরিফুল ইসলাম (শিমুল)। দিনব্যাপী এ ক্যাম্পে মোট ৩২০ জন রোগী সেবা গ্রহণ করেন।

ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিলেন জামালপুর জজ কোর্টের আইনজীবী ও বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট রোকনুজ্জামান। তিনি জানান, ভবিষ্যতে প্রতি মাসে দুইবার এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে।

এছাড়া মারিয়াম ইসলাম হাসপাতালের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে ক্যাম্পে অংশগ্রহণকারী রোগীরা পরবর্তীতেও বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন।

ক্যাম্পে সেবা নিতে আসা গ্রামীণ রোগীরা বিনামূল্যে চিকিৎসা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন