সর্বশেষ

সারাদেশ

ফরিদপুর জিলা স্কুলের অনুষ্ঠানে এমপি নায়াব ইউসুফের মাদকবিরোধী আহ্বান

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ৫:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর সদর আসনের বিএনপির সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, মাদক কেবল একজন ব্যক্তিকে নয়, বরং তার পরিবারসহ পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই শিক্ষার্থীদের অবশ্যই মাদক থেকে দূরে থাকতে হবে।

শনিবার (১১ এপ্রিল) সকালে ফরিদপুর জিলা স্কুলে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পড়াশোনায় অবহেলা করলে নিজের ভবিষ্যৎ নিজেই নষ্ট হয়ে যাবে। তাই নিয়মিত অধ্যয়ন ও মনোযোগী হওয়া জরুরি। তিনি “সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ”—এই প্রবাদটি উল্লেখ করে ভালো সঙ্গ বেছে নেওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে উপস্থিত জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।

এর আগে সংসদ সদস্য ফরিদপুর জিলা স্কুল প্রাঙ্গণে নবনির্মিত ছয়তলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ভবনটি নির্মাণ করা হয়।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন