সর্বশেষ

সারাদেশ

পিরোজপুরে ‘শয়তানের নিঃশ্বাস’ কৌশলে নারীকে সর্বস্ব লুট, তদন্তে পুলিশ

আযরাফ ফাতিন নাফিউ, পিরোজপুর
আযরাফ ফাতিন নাফিউ, পিরোজপুর

শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ৫:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
পিরোজপুরে অভিনব প্রতারণার মাধ্যমে এক নারীকে বিভ্রান্ত করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে। কথিত ‘শয়তানের নিঃশ্বাস’ নামের রহস্যময় কৌশল ব্যবহার করে প্রতারক চক্র এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে পিরোজপুর পৌরসভার সাধনা ব্রিজ সংলগ্ন সাগর স্টোরের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী হোসনে আরা (৫৫) জানান, দুইজন অজ্ঞাত ব্যক্তি প্রথমে তার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলে আস্থার পরিবেশ তৈরি করে। কিছুক্ষণ পর তারা তাকে মানসিকভাবে বিভ্রান্ত করে ফেলে। এরপর ‘শয়তানের নিঃশ্বাস’ প্রয়োগের কথা বলে কৌশলে তার কাছ থেকে নগদ টাকা, স্বর্ণের কানের দুল ও গলার চেইন নিয়ে দ্রুত সরে পড়ে তারা।

তিনি আরও জানান, ঘটনার সময় তিনি পুরোপুরি হতবাক হয়ে পড়েন এবং কিছুই বুঝে উঠতে পারেননি। পরে স্বাভাবিক অবস্থায় ফিরে বিষয়টি বুঝতে পেরে আশপাশের লোকজনকে জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ বিষয়ে পিরোজপুর সদর পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে সিসিটিভি ফুটেজ যাচাইসহ প্রয়োজনীয় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন