সারাদেশ
দিনাজপুরের হিলিতে নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
হিলিতে নিষিদ্ধ সিরাপ বিক্রি: ২০ হাজার টাকা জরিমানা
মুসা মিয়া, হিলি
শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ১:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
দিনাজপুরের হিলিতে নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হিলি বাজারের লালচাঁন ভ্যারাইটি স্টোরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় “জিনসি” ও “নিশি” নামের ৬০ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।
হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেনসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা জানান, সম্প্রতি এলাকায় মাদকের পাশাপাশি যৌন উত্তেজক সিরাপের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী গোপনে মানব শরীরের জন্য ক্ষতিকর বিভিন্ন নামের যৌন উত্তেজক সিরাপ বিক্রি করে আসছেন। এ ধরনের কার্যক্রম রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
১৬৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন