সর্বশেষ

সারাদেশ

কক্সবাজার জেলা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির কমিটি গঠন

আহসান সুমন, কক্সবাজার
আহসান সুমন, কক্সবাজার

শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ১:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির কক্সবাজার জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. আলতাব হোসেন এবং সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ১১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে পালংখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শিহাব উদ্দিনকে সভাপতি এবং টৈটং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আবদুল আলীমকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

এছাড়া খুটাখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সালাহ উদ্দিন কাদেরকে সাংগঠনিক সম্পাদক এবং মগনামা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আবদুর রাজ্জাককে দপ্তর সম্পাদক করা হয়েছে।

প্রসঙ্গত, আগামী ১৫ দিনের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হবে বলেও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
 

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন