সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ১:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরায় “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শহরের প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত।

সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক অলিউর রহমান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সানজিদা খাতুন এবং প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র রায় চৌধুরীসহ অন্যান্যরা।

এবারের বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে উদ্ভাবনী ধারণা নিয়ে মোট ১৮টি স্টল স্থান পেয়েছে। মেলায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্বাস আলী সরদার।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন